তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২০
অনেকটা স্বপ্নের মতোই অল্প সময়ের মধ্যেই “আলোক কুঞ্জ” পরিবার সফলভাবে প্রকাশ করতে সক্ষম হয় আমাদের প্রথম সাহিত্য সংকলন — “আলোক কুঞ্জ-১”। এটি শুধু একটি বই নয়, বরং ভালোবাসা, সাহিত্যচর্চা, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য প্রতিচ্ছবি।
অমর একুশে গ্রন্থমেলায় আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ, ইউনেস্কো (ESCAP) এর জ্বালানি বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগ (পাওয়ার সেল) এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও গৌরবান্বিত করে তোলে।
ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “আলোক কুঞ্জ” শুরু থেকেই অসহায়, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশীয় কৃষ্টি, সংস্কৃতি ও সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হয় আলোক কুঞ্জের প্রথম সাহিত্য সংকলন “আলোক কুঞ্জ-১”।

বইটি সম্পাদনা করেন হানিফ মিয়াজি এবং প্রকাশনায় ছিল কাব্যকথা প্রকাশনী। একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের লিটল ম্যাগ চত্বরে স্টল নম্বর ১৯-এ বইটি পাওয়া যায়।
সবচেয়ে গর্বের বিষয় হলো, বইটির শুভেচ্ছা মূল্য ব্যবহৃত হয়েছে অনাথ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে। সাহিত্যচর্চার পাশাপাশি মানবতার সেবায় অবদান রাখাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
আলোক কুঞ্জ পরিবার মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে এই সফল আয়োজনের জন্য। আমরা বিশ্বাস করি, ভালোবাসা, মানবতা ও সংস্কৃতির আলো নিয়ে “আলোক কুঞ্জ” ভবিষ্যতেও এভাবেই এগিয়ে যাবে।
আমাদের প্রকাশনা

আলোক কুঞ্জের সকল কার্যক্রম সেবা ও সচেতনতামূলক হওয়ায় এই বইটির কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এর শুভেচ্ছা মূল্য আমরা অনাথ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো।
মূল্য: ৩০০ টাকাবই কিনুন

“আলোক কুঞ্জ ১” এর সফলতা ও পাঠকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে প্রকাশিত হয়েছে “আলোক কুঞ্জ ২”। মানবতা, সাহিত্য ও সমাজের নানা অনুভূতি নিয়ে সাজানো এই বইটি আমাদের পথচলার আরেকটি প্রয়াস।
