ঈদের আনন্দ ভাগাভাগিতে অসহায় পরিবারের পাশে আলোক কুঞ্জ

কোভিড-১৯ মহামারির কঠিন পরিস্থিতিতে সামর্থ অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন”। পবিত্র ঈদ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও পোশাক বিতরণের মাধ্যমে অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

হাজীগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, সাতহাইল গ্রাম ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। সংগঠনের সদস্যরা অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে সহায়তা পৌঁছে দেন এবং মানবতার সেবায় নিজেদের সম্পৃক্ত রাখেন।

“আলোক কুঞ্জ ফাউন্ডেশন” বিশ্বাস করে— মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। ভবিষ্যতেও সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে সংগঠনটি।

আলো ছড়ানোর প্রত্যয়ে, “আলোক কুঞ্জ”


আমাদের প্রকাশনা

আলোক কুঞ্জ ১ বই

আলোক কুঞ্জের সকল কার্যক্রম সেবা ও সচেতনতামূলক হওয়ায় এই বইটির কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এর শুভেচ্ছা মূল্য আমরা অনাথ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো।

মূল্য: ৩০০ টাকাবই কিনুন

আলোক কুঞ্জ ২ বই

“আলোক কুঞ্জ ১” এর সফলতা ও পাঠকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে প্রকাশিত হয়েছে “আলোক কুঞ্জ ২”। মানবতা, সাহিত্য ও সমাজের নানা অনুভূতি নিয়ে সাজানো এই বইটি আমাদের পথচলার আরেকটি প্রয়াস।

মূল্য: ৩০০ টাকাবই কিনুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top