
পবিত্র মাহে রমজান উপলক্ষে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” এর পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলার এতিমখানা ও মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মানবতার সেবায় নিজেদের সম্পৃক্ত রাখা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই আমরা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছি।
রমজানের পবিত্রতা, ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে হবিগঞ্জ, সিলেট, চাঁদপুর, লক্ষ্মীপুর, ডেমরা ঢাকা, মিরপুর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে এতিম শিশুদের জন্য ইফতার আয়োজন করা হয়। প্রতিটি আয়োজনে এতিম শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি, দোয়া মাহফিল এবং মানবিক বন্ধনের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে।
আমরা বিশ্বাস করি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই মানবতার সবচেয়ে বড় সৌন্দর্য। এই আয়োজন শুধুমাত্র ইফতার পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
“আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এতিম, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাবে ইনশাআল্লাহ। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রধান শক্তি।
আমাদের প্রকাশনা

আলোক কুঞ্জের সকল কার্যক্রম সেবা ও সচেতনতামূলক হওয়ায় এই বইটির কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এর শুভেচ্ছা মূল্য আমরা অনাথ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো।
মূল্য: ৩০০ টাকাবই কিনুন

“আলোক কুঞ্জ ১” এর সফলতা ও পাঠকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে প্রকাশিত হয়েছে “আলোক কুঞ্জ ২”। মানবতা, সাহিত্য ও সমাজের নানা অনুভূতি নিয়ে সাজানো এই বইটি আমাদের পথচলার আরেকটি প্রয়াস।
