আলোক কুঞ্জের সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় পবিত্র ঈদ উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার একটি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। একই সঙ্গে আরও পাঁচটি পরিবারের মাঝে সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোই ছিল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

এই কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সহযোগিতা করেছেন Lucky Aktar আপা। এছাড়াও আলোক কুঞ্জের সেই সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করে কার্যক্রমকে সফল ও গতিশীল করেছেন।
আলোক কুঞ্জ বিশ্বাস করে, মানবতার সেবায় ছোট ছোট উদ্যোগও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আমাদের প্রকাশনা

আলোক কুঞ্জের সকল কার্যক্রম সেবা ও সচেতনতামূলক হওয়ায় এই বইটির কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এর শুভেচ্ছা মূল্য আমরা অনাথ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো।
মূল্য: ৩০০ টাকাবই কিনুন

“আলোক কুঞ্জ ১” এর সফলতা ও পাঠকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে প্রকাশিত হয়েছে “আলোক কুঞ্জ ২”। মানবতা, সাহিত্য ও সমাজের নানা অনুভূতি নিয়ে সাজানো এই বইটি আমাদের পথচলার আরেকটি প্রয়াস।






