General Secretary's Message

“আলো ছড়ানোর প্রত্যয়ে” এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কিছু স্বপ্নবাজ ও মানবিক মানুষ একত্রিত হয়ে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” এর যাত্রা শুরু করেন। মানুষের কল্যাণে কাজ করা, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের যেকোনো মানবিক সংকটে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করাই আমাদের মূল লক্ষ্য।

আমাদের এই পথচলায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা আমাদের শক্তি ও অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা সহায়তা, রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ এ চিকিৎসা,ঔষধ ও খাদ্য সহায়তা,বন্যাতে উদ্ধার ও ত্রান সহায়তা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহযোগিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের সহায়তা এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আমাদের স্বপ্ন একটি মানবিক, সচেতন ও সহযোগিতামূলক সমাজ গড়ে তোলা, যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং বিপদে একে অপরের পাশে দাঁড়াবে। আগামী দিনে আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম, দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পুনর্বাসন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

ভালোবাসা, ঐক্য, মানবতা ও সামাজিক দায়িত্ববোধের শক্তিকে ধারণ করে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” ভবিষ্যতেও মানুষের পাশে থেকে আলোর পথচলা অব্যাহত রাখবে এই আমাদের প্রত্যয়।

নাসির উদ্দিন সোহাগ

সাধারণ সম্পাদক

আলোক কুঞ্জ ফাউন্ডেশন

Scroll to Top