Presidents Message
“আলো ছড়ানোর প্রত্যয়ে” এই মূলমন্ত্রকে ধারণ করে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কিছু মানবিক ও স্বপ্নবাজ তরুণের উদ্যোগে এই সংগঠনের যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা শিক্ষা সহায়তা, মানবিক সহযোগিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছি। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।
আমাদের স্বপ্ন একটি সুন্দর, মানবিক ও সহযোগিতামূলক সমাজ গড়ে তোলা, যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়াবে। আগামী দিনে আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও বড় পরিসরে কাজ করতে চাই।
মানবতা, ঐক্য ও ভালোবাসার শক্তিকে ধারণ করে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে এই আমাদের অঙ্গীকার।
শেখ সুজন
সভাপতি
আলোক কুঞ্জ ফাউন্ডেশন
