Alok Kunjo Foundation BD

মানুষ মানুষের জন্য, এই বিশ্বাস থেকেই “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” এর জন্ম। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কিছু মানবিক ও স্বপ্নবাজ তরুণ একসাথে পথচলা শুরু করেন সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে।

আমরা বিশ্বাস করি, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো মানবতা। একজন ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানো, একজন অসহায়ের পাশে দাঁড়ানো কিংবা একজন হতাশ মানুষের মনে নতুন আশার আলো জ্বালানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি শুধু একটি সংগঠন নয় এটি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক আলোকিত পরিবার। শিক্ষা সহায়তা, মানবিক সহযোগিতা, সামাজিক সচেতনতা, প্রবাসী বাংলাদেশিদের সহায়তা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের জীবনকে একটু হলেও সুন্দর করার চেষ্টা করে যাচ্ছি।

আমাদের স্বপ্ন এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানবতা হবে সবচেয়ে বড় পরিচয়, আর ভালোবাসার আলো পৌঁছে যাবে প্রতিটি হৃদয়ে।

Vision

একটি মানবিক, সচেতন ও আদর্শ সমাজ গড়ে তোলাই “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” এর মূল লক্ষ্য। যুব সমাজকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক শিক্ষার দিকে অগ্রসর করে সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মাদকমুক্ত, বেকারমুক্ত ও আলোকিত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমরা ধারণ করি। পাশাপাশি এতিম, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চা ছড়িয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার।

Aims and Objectives

“আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” দেশের মাটি ও মানুষের আত্মসামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এতিম, অসহায়, গরিব ও দুস্থ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, যুগোপযোগী কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।

এছাড়াও বাংলা ভাষা, সাহিত্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতির লালন, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী তৃণমূল সামাজিক আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়াই আমাদের প্রত্যয়।

Message from President

“আলো ছড়ানোর প্রত্যয়ে” এই মূলমন্ত্রকে ধারণ করে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কিছু মানবিক ও স্বপ্নবাজ তরুণের উদ্যোগে এই সংগঠনের যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা শিক্ষা সহায়তা, মানবিক সহযোগিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছি। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।

আমাদের স্বপ্ন একটি সুন্দর, মানবিক ও সহযোগিতামূলক সমাজ গড়ে তোলা, যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়াবে। আগামী দিনে আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও বড় পরিসরে কাজ করতে চাই।

মানবতা, ঐক্য ও ভালোবাসার শক্তিকে ধারণ করে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে এই আমাদের অঙ্গীকার।
শেখ সুজন
সভাপতি
আলোক কুঞ্জ ফাউন্ডেশন

Message from General Secretary

“আলো ছড়ানোর প্রত্যয়ে” এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কিছু স্বপ্নবাজ ও মানবিক মানুষ একত্রিত হয়ে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” এর যাত্রা শুরু করেন। মানুষের কল্যাণে কাজ করা, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের যেকোনো মানবিক সংকটে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করাই আমাদের মূল লক্ষ্য।

আমাদের এই পথচলায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা আমাদের শক্তি ও অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা সহায়তা, রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ এ চিকিৎসা,ঔষধ ও খাদ্য সহায়তা,বন্যাতে উদ্ধার ও ত্রান সহায়তা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহযোগিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের সহায়তা এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আমাদের স্বপ্ন একটি মানবিক, সচেতন ও সহযোগিতামূলক সমাজ গড়ে তোলা, যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং বিপদে একে অপরের পাশে দাঁড়াবে। আগামী দিনে আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম, দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পুনর্বাসন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

ভালোবাসা, ঐক্য, মানবতা ও সামাজিক দায়িত্ববোধের শক্তিকে ধারণ করে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” ভবিষ্যতেও মানুষের পাশে থেকে আলোর পথচলা অব্যাহত রাখবে এই আমাদের প্রত্যয়।

নাসির উদ্দিন সোহাগ

সাধারণ সম্পাদক

আলোক কুঞ্জ ফাউন্ডেশন

Latest Activities

ভালোবাসা ও মানবতার বন্ধনে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার

| News | No Comments
পবিত্র মাহে রমজান উপলক্ষে “আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” এর পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলার এতিমখানা ও মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মানবতার সেবায় নিজেদের…
আলোক কুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে বই ও অর্থ বিতরণ

মৌলভীবাজারে শিক্ষা সহায়তা কার্যক্রম

| কার্যক্রম | No Comments
মৌলভীবাজারের আথানগিরী বায়তুন নুর জামে মসজিদ (বড় মসজিদ) মাদ্রাসায় Alok Kunjo Foundation BD এর উদ্যোগে ক্ষুদে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই মানবিক উদ্যোগের মাধ্যমে…

মাদ্রিদে আলোক কুঞ্জকে সম্মাননা প্রদান

| News | No Comments
স্পেনের একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন ‘আলোক কুঞ্জ’কে সম্মাননা স্মারক প্রদান করেছে স্পেনে সরকারী নথিভুক্ত আঞ্চলিক সংগঠন নারায়ণগঞ্জ জেলা কমিটি ইন স্পেন। সম্প্রতি মাদ্রিদে নারায়ণগঞ্জ জেলা কমিটি মাদ্রিদ ইন…

স্পেনের নতুন অভিবাসন আইন এবং আশ্রয়প্রার্থীদের (ASILO) উপর এর প্রভাব

| blogs | No Comments
স্পেনের নতুন আইন ও Regulation ২০২৪ সালের ১৯ নভেম্বর মন্ত্রীপরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছে, যা বিদেশি নাগরিকদের নিয়মিতকরণ (বৈধতা) প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে, এটি বিশেষ করে আশ্রয়প্রার্থীদের জন্য নতুন…

দুর্যোগের দিনে সোনাতলার মানুষের পাশে আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি

| কার্যক্রম | No Comments
আগস্ট ২০১৯ সালের ভয়াবহ বন্যায় বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার পানিবন্দী ও মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। বন্যার কারণে অনেক মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তার সংকটে…
পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?

পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?

| News, সংবাদ | No Comments
পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে চলুন মজার ছলে জেনে নেই Passport Renew কি কি লাগে।  আমাদের দেশে সবাই অনেক শিক্ষিত তাই পাসপোর্ট রিনিউ করাকে বিভিন্ন নামে ডাকে এই যেমন…
আলোক কুঞ্জ বই উপহার

বই আন্দোলন ময়মনসিংহ গ্রুপেকে বই উপহার

| কার্যক্রম | No Comments
পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আলোক কুঞ্জের পক্ষ থেকে বই আন্দোলন ময়মনসিংহ-কে বই উপহার প্রদান করা হয়েছে। এই বইগুলো বই আন্দোলনের পাঠক ও সদস্যদের মাঝে ছড়িয়ে দেওয়া…

সংগঠনের পরিচিতি বৃদ্ধিতে আলোক কুঞ্জের বিশেষ উদ্যোগ

| সংবাদ | No Comments
“আলোক কুঞ্জ ফাউন্ডেশন বিডি” এর উদ্যোগে বিভিন্ন জেলায় সংগঠনের লোগো সংবলিত টি-শার্ট, ক্যাপ ও ব্যাগ বিতরণ করা হয়েছে। সংগঠনের পরিচিতি বৃদ্ধি, ঐক্য ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই…

আমাদের প্রকাশনা

আলোক কুঞ্জ ১ বই

আলোক কুঞ্জের সকল কার্যক্রম সেবা ও সচেতনতামূলক হওয়ায় এই বইটির কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এর শুভেচ্ছা মূল্য আমরা অনাথ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো।

মূল্য: ৩০০ টাকাবই কিনুন

আলোক কুঞ্জ ২ বই

“আলোক কুঞ্জ ১” এর সফলতা ও পাঠকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে প্রকাশিত হয়েছে “আলোক কুঞ্জ ২”। মানবতা, সাহিত্য ও সমাজের নানা অনুভূতি নিয়ে সাজানো এই বইটি আমাদের পথচলার আরেকটি প্রয়াস।

মূল্য: ৩০০ টাকাবই কিনুন

Scroll to Top