বই আন্দোলন ময়মনসিংহ গ্রুপেকে বই উপহার

পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আলোক কুঞ্জের পক্ষ থেকে বই আন্দোলন ময়মনসিংহ-কে বই উপহার প্রদান করা হয়েছে।

এই বইগুলো বই আন্দোলনের পাঠক ও সদস্যদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে, যাতে আরও বেশি মানুষ বই পড়ার সুযোগ পান এবং সাহিত্য ও জ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত হতে পারেন।

আলোক কুঞ্জ বই উপহার

আলোক কুঞ্জ বিশ্বাস করে, একটি বই একজন মানুষের চিন্তা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করতে পারে। তাই সমাজে পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় বই বিতরণ ও সাহিত্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বই আন্দোলন ময়মনসিংহের এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও জ্ঞান, সাহিত্য ও মানবিক মূল্যবোধের প্রসারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আমাদের প্রকাশনা

আলোক কুঞ্জ ১ বই

আলোক কুঞ্জের সকল কার্যক্রম সেবা ও সচেতনতামূলক হওয়ায় এই বইটির কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এর শুভেচ্ছা মূল্য আমরা অনাথ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো।

মূল্য: ৩০০ টাকাবই কিনুন

আলোক কুঞ্জ ২ বই

“আলোক কুঞ্জ ১” এর সফলতা ও পাঠকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে প্রকাশিত হয়েছে “আলোক কুঞ্জ ২”। মানবতা, সাহিত্য ও সমাজের নানা অনুভূতি নিয়ে সাজানো এই বইটি আমাদের পথচলার আরেকটি প্রয়াস।

মূল্য: ৩০০ টাকাবই কিনুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top