আলোক কুঞ্জ-২” সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন

প্রথম সাহিত্য সংকলন “আলোক কুঞ্জ-১” এর সফলতার ধারাবাহিকতায় Alok Kunjo Foundation BD প্রকাশ করে দ্বিতীয় সাহিত্য সংকলন “আলোক কুঞ্জ-২”। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

“আলোক কুঞ্জ-২” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক Amaan Reza এবং Youth Bangla Cultural Foundation এর সেক্রেটারি। তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও গৌরবান্বিত করে তোলে।

আলোক কুঞ্জ-২” সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন
আলোক কুঞ্জ-২” সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Alok Kunjo Foundation BD এর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ মহসিন, সংগঠনের সভাপতি শেখ সুজন, সেক্রেটারি নাসির উদ্দিন সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক রহমত ভূঁইয়া

বইটি প্রকাশ করে সপ্তডিঙ্গা প্রকাশনী। “আলোক কুঞ্জ-২” শুধু একটি সাহিত্য সংকলন নয়, এটি তরুণ লেখক, কবি ও সাহিত্যপ্রেমীদের সৃজনশীল প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বইটির মাধ্যমে নতুন লেখকদের প্রতিভা প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করা হয়েছে।

Alok Kunjo Foundation BD বিশ্বাস করে, মানবতা, সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি সুন্দর সমাজ। সেই স্বপ্ন নিয়েই “আলোক কুঞ্জ” ভবিষ্যতেও সাহিত্য ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যেতে চায়।

— Alok Kunjo Foundation BD


আমাদের প্রকাশনা

আলোক কুঞ্জ ১ বই

আলোক কুঞ্জের সকল কার্যক্রম সেবা ও সচেতনতামূলক হওয়ায় এই বইটির কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এর শুভেচ্ছা মূল্য আমরা অনাথ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো।

মূল্য: ৩০০ টাকাবই কিনুন

আলোক কুঞ্জ ২ বই

“আলোক কুঞ্জ ১” এর সফলতা ও পাঠকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে প্রকাশিত হয়েছে “আলোক কুঞ্জ ২”। মানবতা, সাহিত্য ও সমাজের নানা অনুভূতি নিয়ে সাজানো এই বইটি আমাদের পথচলার আরেকটি প্রয়াস।

মূল্য: ৩০০ টাকাবই কিনুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top