সুবিধাবঞ্চিতদের আলোকিত করতে কাজ করছে ‘আলোক কুঞ্জ’

সম্ভাবনার আলোতে আলোকিত আমাদের এই তারুণ্য। ইতিবাচক নানা ধরনের কাজের পাশাপাশি স্বেচ্ছাসেবার মানসিকতা নিয়ে সমাজের নানা প্রান্তে কাজ করে যাচ্ছে তরুণ-তরুণীরা।তেমনি ৪ জন স্বপ্নবাজ তরুন হচ্ছেন সোহেল রানা, হানিফ মিয়াজী, হোসাইন ইকবাল, শেখ সুজন।

আলোকিত এই ৪ তরুন দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। গড়ে তুলেছেন ‘আলোক কুঞ্জ’ নামক একটি অলাভজনক সমাজসেবামূলক প্রতিষ্ঠান। সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে তাদের জন্য মৌলিক, নৈতিক, ধর্মীয় ও কারিগরি শিক্ষার জন্য কাজ করছেন তারা। পাশাপাশি নারী উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ পিছিয়ে পরা গরীব এতিম ও অসহায়দের সহায়তার জন্য তাদের এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

সমাজের পিছিয়ে পড়া  সুবিধাবঞ্চিত এতিম শিশুদের স্রোতে কিভাবে নিয়ে আসা যায়, সেই ভাবনা থেকে ২০১৮ সালে স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে  চালু করেন তাদের স্বপ্নের প্রতিষ্ঠান ‘আলোক কুঞ্জ’।

ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় এতিম শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার, সেমাই, চিনি, ঈদের নতুন পোষাক দিয়েছে আলোক কুঞ্জ। পুরো রমজান মাস জুরে  প্রবাসী, দেশী  তরুন সদস্য নিজস্ব প্রচেষ্টায়  দুইশতাধিকের ওপরে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের নতুন পোষাক, সেমাই, চিনি বিতরণ করে গ্রুপটি।

সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে এতিম শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের হাতে ঈদবস্ত্র তুলে দেয় ‘আলোক কুঞ্জ’। তাদের এই গ্রূপে কিছু উদ্যমী ও মানবিকগুনে উদ্ভাসিত তরুন-তরুনীরাও এগিয়ে সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে।

এ স্লোগানকে সামনে রেখে  বিভিন্ন সময় নানারকম মানবিক কাজ করে আসছে গ্রুপটি। সুন্দর ও সমৃদ্ধ করে তুলতে সকলকে নিয়ে কাজ করে যাওয়া গ্রুপের অন্যতম লক্ষ্য। তাই তারা ভার্চুয়াল জগতে বন্দি না থেকে বাস্তবে অবিরাম কাজ করে যাচ্ছে। অনলাইন ভিত্তিক এ সংগঠনের অ্যাডমিন প্যানেল জানান, ‘আমরা নিজেদের ব্যক্তিগত খ্যাতিতে বিশ্বাসী নই। আমাদের সংগঠনের মাধ্যমে দেশের অসহায়দের পাশে এসে দাঁড়াতে পেরেছি এটাই আমাদের স্বার্থকতা।

উল্লেখযোগ্য বিষয় হলো, অনলাইনের মাধ্যমেই মূলত সদস্যদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছে গ্রুপটি। মহৎ হৃদয়ের সদস্যরা গ্রুপের বিভিন্ন মানবিক কাজের উদ্যোগে স্বেচ্ছায় বাড়িয়ে দিচ্ছে সহযোগিতার হাত। তাদের স্বেচ্ছাকৃত এ দানের অর্থের মাধ্যমে বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ স্বচ্ছতা ও সফলতার সঙ্গে সম্পন্ন হয়ে আসছে। গ্রুপের কাজগুলো সুসম্পন্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে একদল স্বেচ্ছাসেবক। গ্রুপের সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত কার্যক্রমগুলোর ফলে হাসি ফুটছে সুবিধা বঞ্চিত মানুষের হৃদয়ে। মানুষ চাইলে দলমতের উর্দ্ধে উঠে কল্যানকর কিছু করতে পারে, আলোক কুঞ্জ  তার অন্যতম উদাহরণ।

আলোক কুঞ্জ তাদের কার্যক্রমকে সারাদেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে।

এর  আওতায় প্রথমে দেশের দেশের বেশ কয়েকটি জেলায় এতিম, গরিবদের পাশে দাঁড়িয়েছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top